দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

ভালুকায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

0 88

Get real time updates directly on you device, subscribe now.

ভালুকা প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকা উপজেলায় গোসল করতে গিয়ে ডোবার পানিতে ডুবে প্রিয়াপি (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। জানা গেছে, বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে শিশু প্রিয়ার মৃত্যু হয়। প্রিয়াপি’র মৃত্যুর খবর শোনার পরে মা ও বাবার প্রায় পাগলের মতো হয়ে পড়ে।

বুধবার (৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ভালুকা উপজেলার ভালুকা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব ভালুকা কোনাপাড়া ফকিরবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত প্রিয়াপি ভালুকা উপজেলার পূর্ব ভালুকা গ্রামের মোঃ বিল্লাল ফকিরের কন্যা।

- Advertisement -

প্রিয়াপি’র পরিবারের লোকজন জানান, দুপুরে মায়ের সাথে ভাত খাবেন এমন কথা বলে বের হয়। গোসল করতে যাচ্ছে এমন কথা মা’কে না বলে ঘর থেকে বের হয়। মা’ অপেক্ষায় আছেন মেয়ে আসবেন। মেয়ে আসল। প্রতিবেশীর কোলে করে,মৃত লাশ হয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভালুকা উপজেলার পূর্ব ভালুকা গ্রামের বিল্লাল ফকিরের মেয়ে প্রিয়াপি। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে গোসল করতে গিয়ে প্রিয়াপি তাদের বাড়ির পাশে একটি বিলে ডোবার পানিতে পড়ে যায়।

পরে অনেক খোঁজাখুঁজির পর শিশুটিকে মুমূর্ষু অবস্থায় ডোবা থেকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More