দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

মাধবদীতে আওয়ামীলীগের কাউন্সিল অনুষ্ঠিত

0 107

Get real time updates directly on you device, subscribe now.

নরসিংদী প্রতিনিধি
আগামী ডিসেম্বরে নরসিংদী জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই জেলা আওয়ামী লীগের সম্মেলনকে সফল করার লক্ষ্যে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে কাউন্সিলের মাধ্যমে তৃণমূল পর্যায়ে চলছে নেতৃত্ব বাছাইয়ের প্রক্রিয়া শেষ করতে উদ্দ্যোগ নিয়েছে দলটি।

আজ বুধবার বিকেল জেলার মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজে মাধবদী পৌরসভার ৮ নংওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলন অনুষ্টিত হয়েছে।

সম্মেলন উদ্বোধন করেন মাধবদী শহর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সালাহ্উদ্দীন আহম্মেদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাধবদী পৌরসভার মেয়র ওশহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক।

বিশেষ অতিথি ছিলেন, মাধবদী শহর আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মনিরুজ্জামান ভুইয়া, মুক্তিযোদ্ধা সাদেকুর রহমান, আলহাজ্ব সফিকুল ইসলাম গাজী, বাবু মনোরঞ্জন ধর।

- Advertisement -

আরও উপস্থিত ছিলেন, যুগ্ন সম্পাদক বাকির হোসেন,সাংগঠনিক সম্পাদক কাজী আরমান, সদর থানা যুবলীগের সহ সভাপতি মোস্তাক আহাম্মেদ খোকন,মাধবদী শহর যুবলীগের সভাপতি সাইদুর রহমান পাশা,সহ সভাপতি শংকর দেবনাথ,শহর আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক জয়কর সাহা,ক্রীড়া সম্পাদক এনায়েত হোসেন আপেল, তখ্য বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান জুয়েল,সদস্য নারায়ন নাগ,মোঃ রফিকুল ইসলাম, মাধবদী শহর সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল, মাধবদী শহর শ্রমীক লীগের সভাপতি ইকবাল হোসেন,মাধবদী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি জুনিয়র মাসুদ, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনসহ আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলনে সর্বসম্মতিক্রমে গৌতম ঘোষ কে সভাপতি ও কামারুজ্জামান খোকনকে সাধারন সম্পাদক নির্বাচিত করে ৮ নংওয়ার্ড আওয়ামীলীগের কমিটি গঠন করা হয়।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More