নরসিংদী প্রতিনিধি
সড়ক দুর্ঘটনা রোধে নিরাপদ সড়ক চাই (নিসচা)র কর্মীরা, থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের যৌথ অভিযান চালিয়েছে। ঢাকা-সিলেট মহাসড়কে কম গতির গাড়ি, নছিমন করিমন ও ব্যাটারিচালিত রিকশামুক্ত রাখতে এ অভিযান চালায়।

রবিবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় মাধবদীতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযানে প্রায় ৩০/ ৩৫ টি ব্যাটারি চালিত অটো রিকশা আটক করা হয়।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার শফিউর রহমান এ অভিযানের নেতৃত্বদেন। অভিযান শেষে তিনি বলেন, মহাসড়কে নিষিদ্ধ যানবাহন চলাচল রোধে ট্রাফিক পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে। তাদের এ অভিযানে নিরাপদ সড়ক চাই (নিসচা)র কর্মীরা সহযোগিতা করেছেন। সড়ক ও মহাসড়ক নিরাপদ রাখতে আমরা সকলের সহযোগিতা কামনা করি।
এসময় আরো উপস্থিত ছিলেন, নরসিংদী পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) গোলাম মাওলা তালুকদার, ট্রাফিক ইন্সপেক্টর আমিনুর রহমান, আবু সাঈদ, মনির হোসেন, জহিরুল হক উজ্জল, হায়দার তালুকদার, নিসচা মাধবদী শাখার সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, মোস্তাকিম মিয়া ও সাধারণ সম্পাদক খন্দকার শাহিন।
