দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

খালেদা ও তারেক জিয়া দেশের সম্পদ হরিলুট করে বিদেশে পাচার করেছে—–আ ক ম মোজাম্মেল হক

0 124

Get real time updates directly on you device, subscribe now.

গাজীপুর প্রতিনিধি
“বিএনপি সরকার ক্ষমতায় থেকে খালেদা ও তার পুত্র তারেক জিয়া দেশের সম্পদ হরিলুট করে বিদেশে পাচার করেছে“। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বিএনপি সরকার ক্ষমতায় থেকে খালেদা ও তার পুত্র তারেক জিয়া দেশের সম্পদ হরিলুট করে বিদেশে পাচার করেছে। তারেক জিয়া হাওয়া ভবন সৃষ্টি করে সেখানে বসে শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করে পাকিস্তান থেকে গ্রেনেড এনে সাপ্লাই দিয়েছিল।

শনিবার(২৬ অক্টোবর ) দুপুরে গাজীপুরের শ্রীপুরে শ্রীপুর পৌর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির ভাষণে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এসব কথা বলেন।

- Advertisement -

তিনি আরও বলেন, বর্তমান সরকার দুর্নীতি বন্ধ করতে চায় ।এজন্য দুর্নীতি বন্ধ করতে আমরা আমাদের ঘর থেকেই অভিযান শুরু করেছি। আমাদের সবচেয়ে প্রিয় সংগঠন, যে সংগঠনের আমার জন্ম সেই ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদককে আমরা ছাড় দেই নাই। আমাদের প্রিয় নেতা শেখ ফজলুল হক মনি, যে যুবলীগ গঠন করেছিল, দুর্নীতির কারণে যুবলীগের কোন নেতাই রেহাই পায় নাই। শেখ হাসিনা কোন দুর্নীতিকে প্রশ্রয় দিবে না, শেখ হাসিনা কোন অন্যায় কে প্রশ্রয় দিবে না।

শেখ হাসিনা এই দেশে সুশাসন প্রতিষ্ঠা করবে, মানুষের জান মালের নিরাপত্তা যাতে ঠিক থাকে, সে জন্যই তিনি কাজ করে যাচ্ছেন। আগে নিজের লোকদের শায়েস্তা করার মাধ্যমেই তিনি এ কাজ শুরু করেছেন। অন্যদেরও পর্যায়ক্রমে ধরা হবে। এই দেশ লুটের রাজত্ব নয়, মানুষের জনগণের সম্পদ কেউ লুট করে আর সরকার নাকে তেল দিয়ে ঘুমাবে সেই সরকার শেখ হাসিনা সরকার নয়। সেই ম্যাসেজ আমরা জাতিকে জানিয়ে দিচ্ছে।

শ্রীপুর পৌর মেয়র ও গাজীপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমানের সভাপতিত্বে ও হুমায়ুন কবির হিমুর পরিচালনায় শ্রীপুর পৌর আওয়ামীলীগের আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,বিশেষ অতিথি গাজীপুর ৩ আসনের এমপি ইকবাল হোসেন সবুজ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. শামসুল আলম প্রধান, ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, এড. হারিছ উদ্দিন আহমেদ, সাবেক চেয়ারম্যান আমির হামজা, কফিল উদ্দিন মন্ডল, যুবলীগ নেতা হাবিবুর রহমান জুয়েল প্রমুখ।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More