দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

গাজীপুরে সততার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন চার যুবক

0 48

Get real time updates directly on you device, subscribe now.

গাজীপুর প্রতিনিধিঃ   

- Advertisement -

সততার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্হাপন করলেন চার যুবক। কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিয়ে তারা প্রমাণ করলেন সততা এবং মানবতা এখনো হারিয়ে যায়নি।কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দেওয়ার জন্য এলাকায় মাইকিং এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে খুঁজেছেন টাকার প্রকৃত মালিককে। 
সোমবার(১৩ জানুয়ারি)রাত সাড়ে নয়টার দিকে চারজন যুবক বাজারের কাজ শেষ করে বাড়ী ফিরছিলেন।যাওয়ার পথে তারা বরমী জনতার মোড়ে  টাকার একটি বান্ডিল পড়ে থাকতে দেখে কুড়িয়ে হাতে তুলে নেন এক যুবক। বান্ডিল গুণে দেখেন সেখানে পুরো ৫০ হাজার টাকা। তারপরই তাদের মাথায় একটাই চিন্তা ঢুকলো মাথায় যে, ৫০ হাজার টাকা হারিয়ে মালিকের না জানি কি খারাপ অবস্থা। তখনই তারা দোকান থেকে মাইক ভাড়া নিয়ে শুরু করলেন প্রকৃত মালিকের খোঁজ।প্রকৃত মালিকের খোঁজে সামাজিক যোগাযোগ মাধ্যমে, বন্ধু- বান্ধবসহ সব রকম চেষ্টাই করেন এই যুবকেরা। অবশেষে বুধবার (১৫ জানুয়ারি) যুবকেরা পেল তাদের কাংখিত সেই প্রকৃত মালিক গাজীপুরের কাপাসিয়া উপজেলার সিংহশ্রী এলাকার আলম মিয়াকে। 
 সততার দৃষ্টান্ত স্থাপন করা যুবকেরা হলো,গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের পাঠানটেক এলাকার হাবিবুর রহমান মীরের ছেলে সিফাত মীর (২৫),একই এলাকার শাহজাহান সাজুর ছেলে মেহেদী হাসান রাসেল (২৫), রায়হান এবং ময়মনসিংহের ত্রিশালের বালিয়াপাড়া এলাকার জালাল মেম্বারের ছেলে ব্যবসায়ী মানিক মিয়া (২৬)। 
যুবকরা জানান, টাকা কুড়িয়ে পাওয়ার পর প্রকৃত মালিক কে খুজে পাওয়ার জন্য তারা অনেক চেষ্টা করেন। এসময় তাদেরকে রক্সি জামান,মোঃশরীফ এবং মোঃ সোহেলসহ অন্যান্য বন্ধু-বান্ধবরা অনেক সাহায্য সহযোগিতা করেছে। 
তারা আরও বলেন,  অনেকেই টাকার দাবী করলেও শেষ পযর্ন্ত পাওয়া যায় প্রকৃত মালিককে টাকা ফেরত দিতে পেরে তারা খুব খুশী।
বুধবার(১৫ জানুয়ারি)দুপুরে  বরমী ইউনিয়ন পরিষদে বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদল সরকারের উপস্থিতিতে টাকার প্রকৃত মালিক আলম মিয়ার হাতে টাকা তুলে দেওয়া হয়। 
বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদল সরকার জানান, আজকাল যুবকেরা বিভিন্নভাবে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। সেখানে এ যুবকেরা সততার এবং মানবতার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে।তিনি তাদেরকে তার নিজের এবং ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানান। 

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More