মা
মা যে আমার বন্ধু সুজন
ঘুম পাড়ানির সই
মাকে ছাড়া একলা আমি
কেমন করে রই
কে আমাকে করবে আদর
কে বুলাবে হাত
ঠা ঠা গরম জ্বলছে শরীর
কেমনে কাটাই রাত
মাগো তুমি সেই যে গেলে
ফিরলে নাতো আর
তোমায় ছাড়া এই দুনিয়া
বড়ই অন্ধকার
চক্ষু বুজলে তোমায় দেখি
ছুঁইতে পারিনা
আয় না গো মা স্বপ্ন মাঝে
ছোঁয়া দিয়ে যা।
কবি ও সাংবাদিক, আলম হোসেন
