দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

নরসিংদীতে ১২ শতাধিক পরিবারের মধ্যে ইফতার বিতরণ

0 161

Get real time updates directly on you device, subscribe now.

মনিরুজ্জামান, নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীতে ১২ শতাধিক পরিবারের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে। শনিবার (১৬ মে) বিকেল সাড়ে পাঁচটার সময় পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে মাধবদী পৌরসভার ৪ নং ও ৫ নং ওয়ার্ডের দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে এ ইফতার বিতরণ করা হয়।

- Advertisement -


নরসিংদী শহর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব কামরুজ্জামান কামরুলের সৌজন্যে এ ইফতার বিতরণ করা হয়।  নরসিংদী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন কমিশনার উপস্থিত থেকে এ ইফতার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন।


উদ্বোধনকালে তিনি বলেন, নরসিংদীর জনবান্ধব নেতা ও মানবিক মেয়র কামরুজ্জামান কামরুল করোনা মোকাবেলায় সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন। লকডাউন চলাকালীন সময়ে প্রতিদিন তিনি পৌরসভার নাগরিকদের বাড়িতে খাদ্য সামগ্রীর পাশাপাশি ইফতার বিতরণ করে থাকেন।এরই অংশ হিসেবে নরসিংদী পৌরসভার গন্ডি পেরিয়ে আজ মাধবদী পৌরসভায় ও তিনি পৌরবাসীর জন্য ইফতার পাঠিয়েছেন।

 পুরো রমজান মাস জুড়ে তার এ ইফতার বিতরণ কর্মসূচী অব্যাহত থাকবে বলে ও জানান তিনি।এসময় মাধবদী শহর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বেনুজির আহাম্মদ, মাধবদী থানা ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা, নরসিংদী সদর উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক আনিছুর রহমান সোহেল, নরসিংদী সদর উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক শাহিনুর রহমান, সাধারণ সম্পাদক জাকির হোসেন,রহমত রাহাত,রাতুল সরকার, ৪ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ইয়াছিন খাঁন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দ্বীন ইসলাম,খবির উদ্দিন তালুকদার, ইকবাল হোসেন, জাকারিয়া, অলিউল্লাহ অলিসহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ ও তাঁতী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More