দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

শ্রীপুরে গ্যাস দোকান ও বসতবাড়ি পুড়ে ছাই

0 20

Get real time updates directly on you device, subscribe now.

গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে সিলিন্ডার গ্যাস পাইপ লিকেজ হয়ে এক কৃষকের দোকান ও বাড়ির  তিনটি  ঘর পুড়ে গেছে । 
রবিবার(১৭ মে)  সকালে শ্রীপুর উপজেলার এমসি বাজারের পূর্ব পাশে  সাইফুল  মাস্টার মোড় সংলগ্ন প্রয়াত রহমত আলীর ছেলে রইছ উদ্দিনের ভাড়া  বাড়িতে  এ  অগ্নিকান্ডের ঘটনা ঘটে । এতে তাঁর  বাড়ির তিনটি কক্ষ ও একটি দোকান এবং ঘরের ভেতরে থাকা জিনিসপত্র পুড়ে  গেছে ।

- Advertisement -

খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের ২ ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে এসে  আগুন নিয়ন্ত্রণ করে  ।  প্রত্যক্ষদর্শীরা জানান , এমসি বাজার থেকে ছাতির বাজার যাওয়ার পথে হঠাৎ দেখি দাও দাও করে দোকানঘড় ও বাড়িতে আগুন জ্বলছে ।পরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালায় । 
বাসার মালিক রইছ উদ্দিন জানান, ভাড়াটিয়ার রুমে গ্যাস পাইপ লিকেজ হয়ে এ অগিনকান্ডের  ঘটনা ঘটেছে  । 
 মাওনা  ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রাম প্রাসাদ পাল জানান, আগুন লাগার খবর শুনে মাওনা  ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের ৩০ মিনিটের প্রচেষ্টায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে । সিলিন্ডারের গ্যাস পাইপ লিকেজ হয়ে  আগুনের সূত্রাপাত হয়েছে  বলে  জানান এ কর্মকর্তা  । এতে প্রায় ২ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে ।তবে অগ্নিকাণ্ডের ঘটনায়  কোনো হতাহতের ঘটনা ঘটেনি ।  

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More