দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

নরসিংদীতে হাটবাজার সুপার শপে জীবাণু মুক্তকরণ টানেল স্থাপন

0 109

Get real time updates directly on you device, subscribe now.

মনিরুজ্জামান, নরসিংদী প্রতিনিধি

চলমান করোনা ভাইরাস মহামারীতে সাধারণ মানুষের সুরক্ষার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নরসিংদী সদর উপজেলার মাধবদীতে প্রথমবারের মতো  জীবানু মুক্তকরণ টানেল স্থাপন করেছে হাটবাজার সুপার শপ। মাধবদী বাজার বড় মসজিদ রোডে পৌরভবন সংলগ্ন হাটবাজার সুপার শপটির প্রবেশমুখে এ টানেল স্থাপন করা হয়েছে। 

- Advertisement -

সম্প্রতি টানেলটির উদ্বোধন করেন মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান। এসময় উপস্থিত ছিলেন হাটবাজারের কর্ণধার মোঃ জামাল বাদশাহ, ইয়ামিন মিয়া ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
হাটবাজার সুপার শপের কর্ণধার মোঃ জামাল বাদশাহ জানান, চলমান করোনা ভাইরাস মহামারীতে সারাদেশের ন্যায় মাধবদীতেও চলছে অঘোষিত লকডাউন। বর্তমানে মাধবদী পৌরসভার নির্দেশনা অনুযায়ী অন্যান্য দোকানপাট বন্ধ থাকলেও কাঁচাবাজার ও মুদি দোকানের পাশাপাশি মাধবদীর সুপারশপগুলো নির্দিষ্ট সময় পর্যন্ত খোলা রাখা হচ্ছে।  সার্বিক বিবেচনায় বর্তমানে মাধবদীর করোনা পরিস্থিতি খুব  খারাপের দিকে।

ইতিমধ্যেই এখানে প্রায় ২০ এর অধিক করোনা রোগী শনাক্ত হয়েছে। এছাড়াও অনেকের মধ্যেই নানা উপসর্গ রয়েছে। হাটবাজার  সুপারশপটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান হওয়ায় এখানে সব ধরনের লোকেরই সমাগম ঘটে।

এখানে কে রোগী, কে সুস্থ  বুঝা মুশকিল। তাই  গ্রাহকদের সর্বোচ্চ সুরক্ষার বিষয়টি বিবেচনা করে অন্তত এখান থেকে যাতে কেউ সংক্রমিত না হয়, সেজন্য  জীবাণুমুক্ত করন টানেল ও ইনফ্রারেড  জ্বর মাপার মেশিন বসানোর সিদ্ধান্ত নেয়া হয়। তাছাড়া  জাতির এই দুর্দিনে যারযার অবস্থান থেকে দেশ ও জাতির কল্যাণে  সাধ্যমতো কাজ করার তাগিদ থেকে তিনি এ টানেল স্থাপন করেছেন বলে জানান।#

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More