জাগো বাংলাদেশ ডেস্কঃ
করোনা ভাইরাস মহামারিতে রুপ নেয়ার পর থেকে বিশ্ব বিভিন্ন গতিতে পারি দিচ্ছেন নিত্য দিন। ভাইরাসটি গত মাস থেকে বাংলাদেশে বেশ ছড়িয়ে পড়ে। চিকিৎসা ও প্রতিকারে সফলতা না আসা ও সম্ভাব্য রোগীদের সেম্পল পরিক্ষার পর থেকে দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত রোগীর সংখ্যা বড়তে থাকে।
বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন আজ (২৫মে) ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৫০১ জন। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৭৫ জন। মোট আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ৫৮৫ জন।
আজ সোমবার (২৫ মে) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা এ তথ্য জানান ।
অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত একদিনে ৯ হাজার ৪৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১ হাজার ৯৭৫ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে।
বিগত দিনের ও নতুন আক্রান্তের সংখ্যা মোট ৩৫ হাজার ৫৮৫ জন। গত একদিনের ২১ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ৫০১ জনের মৃত্যু হয়েছে। তিনি আরও বলেন, কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ৪৩৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭ হাজার ৩৩৪ জন।
