করোনায় আক্রান্ত হয়ে দুই কাউন্সিলরের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, অফিসঃ
চট্টগ্রাম সিটি কর্পোরেশনে আমার পরিষদের ৩০নং পূর্ব মাদারবাড়ী ওয়ার্ড কাউন্সিলর, সদরঘাট থানা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাক ও চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক আলহাজ্ব মাজহারুল ইসলাম চৌধুরী করোনা ভাইরাস (কোভিট-১৯) আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেন।
আজ (২৬ মে) রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দীন তার ফেসবুক পেইজে বলেন, আমি তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। মহান আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং আল্লাহ যেন তার পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করেন।
অপরদিকে, মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার কাউন্সিলর আব্দুল আহাদ (৫৫) করোনায় মৃত্যুবরণ করায় গভীর শোক প্রকাশ করেছে মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ-ম্যাব এর সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ এবং সেক্রেটারী জেনারেল ও শরীয়তপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল ।
