
চুরি-চামারি দুর্নীতি
লুটপাট সব করি,
গরিবের রিলিফ
তাও কি ছাড়ি?
অপরাধের পাহাড়
মাথায় করি,
মন্দির মসজিদে
যথারীতি এবাদত ধরি।
লেবাসটা আছে মোর
টুপি দাড়ি সবকিছু,
দিনরাত ছুটি আমি
অর্থের পিছু।
ভাবখানা মোর
পুরোটাই হালাল,
লুটেপুটে খেতে যেন
সাচ্চা নেতার দালাল।
লেখক, কলামিষ্ট ও গবেষক -মীর আব্দুল আলীম।
