দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

প্রেমের জলাতঙ্ক

0 58

Get real time updates directly on you device, subscribe now.

ভালবাসার গরু আমি,ডাকি হাম্বা হাম্বা,
তোমার মনের মেইন গেইটে,আস্ত দুইতা খাম্বা।

বিড়াল হয়ে ম্যাউ ম্যাউ করে, চেয়েছি তোমার মন,
গরম পানি ঢেলে দিল,তোমার বড় বোন।

দাঁড়িয়ে থাকতাম বাসার নিচে, হয়ে তীর্থের কাক,
পচাঁ ডিম মারত তোমার মা,করে আমার দিকে তাক।

ইঁদুর হয়ে তোমার মনে, করতাম ছুটোছুটি ,
দিতেনা তুমি খেতে আমায়,ভালোবাসার রুটি।

- Advertisement -

সবাই বলল দেখতে আমি ,হয়ে গেছি বাঁদড়,
এই জীবনে জুটলনা আমার ,তোমার ছোঁয়া আদর।

বুঝবে যেদিন কুকুর হয়ে, কামড় দিবো পায়,
বলবে তখন পানির তৃষ্ণায় ,প্রাণ বুঝি যায়।

খেতে পারবেনা পানি তুমি ,সবার মনে আতংক,
শেষ পর্যন্ত হবে তোমার, প্রেমের জলাতঙ্ক।

অতিথি লেখক ও কবি ব্যাংকার মোহন খাঁন।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More