দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে রক্ত দিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা– সাইদুল ইসলাম

100

Get real time updates directly on you device, subscribe now.

সোনারগাঁ প্রতিনিধি,নারায়ণগঞ্জ: 

করোনা ভাইরাসের অধিক সংক্রমণের এই সময়ে যখন নিজের ছোট খাটো সমস্যা নিয়ে কেউ হাসপাতালে যেতে চান না, তখন ঝুঁকি নিয়ে নিজের রক্ত দিয়ে মুমূর্ষু রোগীর জীবন বাঁচালেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম। বুধবার(২৭ মে)  মোগরাপাড়া চৌরাস্তায় একটি বেসরকারি  হসপিটালে গিয়ে  রক্তদেন। 

- Advertisement -

জানা যায়, সোনারগাঁ বাংলাবাজার  ইউনিয়নের যাত্রাবাড়ী  এলাকা হাবিবুল্লাহ নামের এক ব্যক্তি তিন মাস যাবত ক্যান্সার আক্রান্ত হয়ে নিয়মিত ঢাকা মেডিকেল কলেজ চিকিৎসা নিচ্ছিলেন স্থানীয় স্বাস্থ্য বিষয়ক ব্লাড ফর নারায়ণগঞ্জ এর উদ্যোগে আজ উপজেলার একটি প্রাইভেট ক্লিনিকে ১৬ বারের মত রক্ত দান করেন মানবিক(ইউএনও) মোঃ সাইদুল ইসলাম।

উপজেলার বাংলাবাজার  ইউনিয়নের যাত্রাবাড়ী গ্রামের জাকারিয়ার ছেলে হাবিবুল্লাহ (৩৫) ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে রক্তশূন্যতা ভুগছিলে। 

তিনি জানান,সাধারণত অ্যানিমিয়া রোগে আক্রান্তদের শরীরে হিমোগ্লোবিন হঠাত করেই কমে যায়। দুই তিন  দিন পর পর রক্ত দিতে হয়। তখন দ্রুত রক্ত দিতে না পারলে জীবন বিপন্ন হওয়ার শঙ্কা থাকে । একজন ক্যান্সার আক্রান্ত রোগীকে রক্ত দিতে পেরে নিজেকে আজ ভাগ্যবান মনে হচ্ছে।   

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More