ত্রাণ বিতরণের অনিয়মে কাউন্সিলর ও চেয়ারম্যানের বিরোদ্ধে ব্যবস্থা
জাগো বাংলাদেশ ডেস্কঃ
সরকারের দেয়া ত্রাণ বিতরণে অনিয়ম ও চাল আত্মসাতের অভিযোগে পৌরসভার একজন কাউন্সিলর ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
৬৬দিন পরে সাধারন ছুটির শেষে অফিস আদালত খুলার প্রথম দিনে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১২নং ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম নেহার এবং শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার আরশীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শামসুদ্দোহাকে রবিবার (৩১ মে) স্থানীয় সরকার বিভাগ থেকে তাদের বরখাস্ত করে আদেশ জারি করা হয়েছে।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর এ নিয়ে মোট ৭৪ জন জনপ্রতিনিধিকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। তাদের মধ্যে ২৪ জন ইউপি চেয়ারম্যান, ৪৫ জন ইউপি সদস্য, একজন জেলা পরিষদ সদস্য, ৩ জন পৌর কাউন্সিলর ও একজন উপজেলা ভাইস-চেয়ারম্যান।
