সোনারগাঁও উপজেলার সকল অফিস নিরাপত্তাহীন হয়ে পড়েছে—ইউএনও
সোনারগাঁ প্রতিনিধি
নিরাপত্তার জন্য লাগানো সিসি ক্যামেরা নষ্ট করেছে দুর্বৃত্তরা। উপজেলা প্রশাসনের গুরুত্বপূণ অফিসারদের বাসভবন রয়েছে এখানে। তাই নিরাপত্তার প্রয়োজনে বসানো সিসি ক্যামেরা নষ্ট করে দেয়ার পিছনে বড় ধরনের কোন পরিকল্পনা আছে কি না এমনটাই ভাবছেন সচেতন মহল।
জানা গেছে, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কয়েক মাস আগে ইউএনও হিসেবে যোগদান করেছেন সাইদুল ইসলাম। তিনি এ উপজেলায় যোগদানের আগেও এমন ঘটনা ঘটেছে। একি ঘটনা উপজেলা ও ইউএনওর বাসভবনের সিসি ক্যামেরা পুনরায় নষ্ট করে দিয়েছে দূর্বৃত্তরা।
সরেজমিনে দেখা গেছে, সোনারগাঁও উপজেলা পরিষদের নিরাপত্তার জন্য ইউএনওর বাসভবনের সামনেসহ বিভিন্নস্থানে লাগানো ১৭টি সিসি ক্যামেরা নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা।
উপজেলা প্রশাসনের দেয়া তথ্যে জানা গেছে, বুধবার দিবাগত রাতে ক্যামেরাগুলো নষ্ট করে দেওয়া হয়। ফলে সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনসহ উপজেলার সকল অফিস নিরাপত্তাহীন হয়ে পড়েছে। সিসি ক্যামেরা নষ্ট করার পর ইউএনও কার্যালয়ের একটি মোটরসাইকেল চুরি করে নিয়ে গেছে। বিষয়টি বৃহস্পতিবার সকালে নিশ্চিত করেছেন সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুল ইসলাম।
এ বিষয়টিকে তিনি বড় একটি ষড়যন্ত্রের অংশ বলে উল্লেখ করেছেন । কারন তিনি বলেন খুব ভালোভাবে যাচাই করে দেখেছি তারগুলি বৈরী আবহাওয়ায় বিদ্যুৎস্পর্শ হয়ে নষ্ট হয়নি বরং উদ্দেশ্য প্রনোদিতভাবে তারগুলি কেটে দেয়া হয়েছে ও ক্যামেরা ভেংগে ফেলার আলামত পাওয়া গেছে। তাছাড়া একমাস পূর্বেও আরো একবার তারগুলি কেটে দেয়া হয়েছিলো। এতে তিনি আইনের আশ্রয় নেবেন বলে জানিয়েছেন।
জানা যায়, সোনারগাঁ উপজেলার নিরাপত্তার জন্য সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসারের সরকারি বাসভবনসহ ১৭টি স্পটকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়। ক্যামেরা নষ্ট করে দেওয়ায় পরিষদের নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে।
সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইদুল ইসলাম বলেন, ষড়যন্ত্র করার উদ্যেশে দুর্বৃত্তরা সিসি ক্যামেরাগুলো নষ্ট করেছে। তাছাড়া একটি মোটরসাইকেল চুরি করে নিয়ে গেছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলা হয়েছে।
