নিজস্ব প্রতিবেদক
কুড়িগ্রাম জেলায় পুলিশ একজন ভূয়া পুলিশ গ্রেফতার করেছে। আজ সন্ধ্যায় ফুলবাড়ি থানা এলঅকার আশার মোড় নাগেশ্বরী থানা পুলিশ রুবেল নামের একজন ভূয়া পুলিশকে গ্রেফতার করেন।
থানা সূত্রে জানা গেছে, রুবেল নামের এক যুবক ফুলবাড়ি ও নাগেশ্বর থানা এলাকায় নিজেকে পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন লোকদের হয়রানি করার চেষ্টা চালায়।
স্থানীয় লোকজন তাকে সন্দেহ করে থানা পুলিশের সাথে বিষয়টি জানালে ওই যুবকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।
গ্রেফতারকৃত ফুলবাড়ি থানা এলাকার কুটিচন্দ্রখানার আবুল কাসেমের ছেলে। তার বিরোদ্ধে মামলার কাজ প্রক্রিয়াধীন।
