নরসিংদী জেলা রেড জোনেও পালন হয়েছে আ.মীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী
নরসিংদী প্রতিনিধিঃ
গতকাল ২২জুন রোববার সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে নরসিংদী জেলাকে রেড জোন ঘোষণা করেছেন। নরসিংদী রেড জোন হলেও আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম হিরু (বীরপ্রতীক) অনেক লোকজন নিয়ে বঙ্গবন্ধু শেক মুজিবর রহমানের হাতে গড়া দলটির ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছেন।
স্বাধীনতা লাভের পরে বাংলাদেশ আওয়ামী লীগ কয়েকবার দেশ পরিচালনা করা দায়িত্ব পালন করেছেন। বঙ্গবন্ধু শেক মুজিবর রহমানের হাতে গড়া দলটির ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী।
আজ মঙ্গলবার (২৩ জুন) সারাদেশের ন্যয় সকাল সাড়ে দশটায় নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পানি সম্পদমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম হিরু (বীরপ্রতীক) নরসিংদী জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে এ কর্মসূচীর সূচনা করেন।
পরে কয়েক’শ লোকজন নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালীকে শ্রদ্ধা নিবেদন করেন।
দলীয় সূত্রে জানা গেছে, সভাপতি ও সাধারন সম্পাদক আব্দুল মতিন ভূঞা আলোচনা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর সকল প্রস্তুতি গ্রহণ করেছেন। অনুষ্ঠানে সভাপতি আসলেও আসেনী সাধারণ সম্পাদক। জানা গেছে, সভাপতি একাধীকবার আব্দুল মতিন ভূঞা ফোনে না পেয়ে তাঁর বাড়িতে লোক পাঠিয়েছেন কিন্তু তাকে বাড়িতে পাওয়া যায়নি। থেমে থাকেনী অনুষ্ঠান। উপস্থিত সকলকে সাথে নিয়ে পালন করেছেন,বঙ্গবন্ধু শেক মুজিবর রহমানের হাতে গড়া দলটির ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী।
