ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাব পৌর শাখার মাসিক সভা অনুষ্ঠিত
নিজম্ব প্রতিবেদক
ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) তারাব পৌরসভার শাখার মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ (২৪ জুন) বুধবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভা এলাকায় এ মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাব পৌর শাখার দ্বীন ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সেক্রেটারী আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আলম কাচপুরী।
এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই তারাব পৌর শাখার অনেকেই। বৈঠক শেষে উপস্থিত সকলে দেশের শান্তি কামনায় ও করোনা ভাইরাস থেকে সবাইকে মাফ করার জন্য মোনাযাত করেন।
