দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

আড়াইহাজারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার-১

0 5

Get real time updates directly on you device, subscribe now.

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আট বছর বয়সি এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক পাওয়ালুম শ্রমিকের বিরুদ্ধে। ধর্ষক রমজানকে (১৯) আটক করেছে পুলিশ। সে স্থানীয় গোপালদী পৌরসভাধীন সাদারদিয়া এলাকার জনু মিয়ার ছেলে।

গত বুধবার (১ জুলাই) রাতে এ ঘটনা ঘটলেও নানাভাবে হুমকি-ধামকির কারণে আইনি সহযোগিতা নিতে পারছিল না ধর্ষিতার পরিবার। এ ঘটনায় গত বৃহম্পতিবার রাতে ধর্ষিতার বাবা বাদি হয়ে থানায় একটি মামলা করেন। আটক রমজানকে মামলায় শুক্রবার গ্রেফতার দেখিয়ে আজ শনিবার সকালে নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়েছে।

- Advertisement -

এর আগে তাকে তার নানা বাড়ি স্থানীয় ছোট সাদাদিয়া এলাকার মৃত মজিদের বাড়ি থেকে আটক করে পুলিশ।

শিশুর ফুফু জানান, ১ জুলাই (বুধবার) রাতে তার ভাতিজিকে ১০ টাকা হাতে দিয়ে ধর্ষক তার নিজের ঘরে নিয়ে যায়। পরে তাকে মুখ চেপে ধরে ধর্ষণ করে। বাড়িতে ফিরে বিষয়টি তার মাকে জানায়। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা চালানো হয়। পাশাপাশি থানায় মামলা না করতেও নানাভাবে চাপ দেয়া হচ্ছিল।

তিনি আরো বলেন, ধর্ষক রমজান স্থানীয় একটি টেক্সটাইল মিলের শ্রমিক। আড়াইহাজার থানার ওসি তদন্ত শওকত মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More