দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

৩৮তম বিসিএস এ (প্রশাসন) ক্যাডারে প্রথম স্থান অর্জন

0 15

Get real time updates directly on you device, subscribe now.

আড়াইহাজার প্রতিনিধি (মোয়াজ্জেম বিন আউয়াল )
নারায়ণগঞ্জ আড়াইহাজারের কৃতি সন্তান এস. এম  রুহুল আমীন শরিফ ৩৮তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে প্রথম স্থান অর্জন করায় আড়াইহাজার বাসীর পক্ষ থেকে আজ শুক্রবার আড়াইহাজার এস এম মাজহারুল হক অডিটোরিয়ামে সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়াইহাজারের সংসদ  সদস্য নজরুল ইসলাম বাবু।

প্রসঙ্গ আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নের দয়াকান্দা গ্রামের এস এম রুহুল আমিন শরিফ ৩৮তম বিসিএস এ (প্রশাসন) ক্যাডারে প্রথম স্থান অধিকার করেছেন।

- Advertisement -

তিনি দয়াকান্দা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।

এই মেধাবী ছাত্র এস এম রুহুল আমিন শরিফ উপজেলার ২৮নং দয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ‌্যালয়ের সর্বপ্রথম ২০০২ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করে “ট‌্যালেন্টপুলে” বৃত্তি প্রাপ্ত হবার কৃতিত্ব অর্জন করেন। ২০০২ সালের পর থেকে মেধা স্থানের তালিকা থেকে কখনও পিছু হটেননি এই মেধাবী ছাত্র এস এম রুহুল আমিন শরিফ।

এস এম রুহুল আমিন শরিফ শম্ভুপুরা স্কুল থেকে ২০০৮ সালে বিজ্ঞান বিভাগ থেকে পাস করেন । এবং পরবর্তীতে শম্ভুপুরা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। এবং ২০১০ সালে উচ্চ মাধ‌্যমিকে ঢাকা কলেজ থেকে মেধা তালিকায় বিজ্ঞান বিভাগে ভাল ফলাফল অর্জন করেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হন শরিফ। বর্তমানে সে একটি ব্যাংকে চাকুরীরত রয়েছেন। এরই মাঝে সুখবর আসে বিসিএস ক্যাডারে প্রথম স্থান অর্জন করেছেন তিনি। তার এই অর্জনে গোটা আড়াইহাজারবাসী গর্বিত।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More