দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

টঙ্গীবাড়ীতে গলায় ফাঁস দিয়ে যুবতীর আত্মহত্যা

0 11

Get real time updates directly on you device, subscribe now.

মোঃ রুবেল ইসলাম তাহমিদ তাহমিদ,মাওয়া-মুন্সীগঞ্জ 

টঙ্গীবাড়ী উপজেলার আউটশাহী ইউনিয়নের কাইচাইল গ্রামে এক যুবতী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। বুধবার সকাল ১০টা সময় কাইচাইল গ্রামের আব্দুল আউয়াল শেখের মেয়ে শ্রাবণী আক্তার (১৬) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানায় এলাকাবাসী।

- Advertisement -

শ্রাবনীর বাবা আব্দুল আউয়াল জানান- কাইচাইল গ্রামের শাহাদাত মড়ল আমার মেয়েকে ফুসলিয়ে প্রেমের ফাঁদে ফেলে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যায়। বিষয়টি এলাকায় জানাজানি হলে পারিবারিক ভাবে কলহের সৃষ্টি হয়।এ কলহের কারণে শ্রাবনী আত্নহত্যার পথ বেছে নেয়।

শাহাদাত জুলহাস মড়ল এর ছেলে,সে বিবাহিত, তার স্ত্রী ও দুই সন্তান রহিয়াছে।এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ হারুন-অর-রশিদ জানান- আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত চলছে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More