দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

ইমাম মুয়াজ্জিম অসহায়দের সাথে ইফতার ঈদ সামগ্রী বিতরণ

0 20

Get real time updates directly on you device, subscribe now.

আব্দুস সবুর,তানোর
প্রাণঘাতী করোনার দ্বিতীয় ছোবলে দিশেহারা জনসাধারণের সাথে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করলেন বহুল আলোচিত রাজশাহীর তানোর উপজেলার মুণ্ডুমালা পৌরসভার তরুণ উদীয়মান মেয়র পৌর আ”লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান।তিনি মঙ্গলবার মুণ্ডুমালা বাজারস্থ মানবতার ঘর হিসেবে পরিচিত দলীয় কার্যালয়ে পৌর এলাকার সকল ইমাম মুয়াজ্জিম এবং অসহায় ব্যক্তিদের নিয়ে ব্যক্তিগত তহবিল থেকে ইফতার ও ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করেছেন।


ঈদ সামগ্রীর মাঝে ছিল লুঙ্গী, শাড়ী, ১ কেজি লাচ্চা সেমাই,এক প্যাকেট খিল সেমাই, ১ কেজি পোলাও চাউল, ১ কেজি চিনি, লুডুস, দুধ, মসলা সাবান, পাঁপড় ও তেল। এক কথায় একটি পরিবারের ঈদের খাবার হিসেবে যাযা প্রয়োজন সেটাই দিয়েছেন ব্যক্তিগত তহবিল থেকে। তিনি পৌর এলাকার এক নম্বর ওয়ার্ড থেকে নয় নম্বর ওয়ার্ড পর্যন্ত ৪০০ পরিবারের মাঝে এসব সামগ্রীর প্যাকেট তুলে দেন। প্রতিটি প্যাকেটে খরচ হয়েছে ১৬০০ টাকার মত বলে নিশ্চিত করেন মেয়রের একান্ত সহকারীরা।সেই হিসেবে প্রায় সাড়ে ৬ লাখ টাকার ঈদ সামগ্রী দেয়া হয়েছে।

- Advertisement -


মেয়র সাইদুর এক প্রতিক্রিয়ায় জানান গত বছর এই সময় সারা দেশে চলছিল লকডাউন। কর্মহীন দরিদ্র দলীয় নেতাকর্মী থেকে শুরু করে জনসাধারণের মাঝে ঈদ সামগ্রী দিয়েছিলাম। এর পর মুণ্ডুমালা পৌরসভা নির্বাচনে আপামর জনগণ ভোট দিয়ে আমাকে মেয়র নির্বাচিত করেছেন। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকার গত মাসের ১৪ এপ্রিল থেকে সারা দেশে লকডাউন ঘোষণা করেন যা চলবে আগামী ১৬ মে পর্যন্ত।

আমি অতীতে যে ভাবে পৌরবাসির সুখে দুঃখে পাশে ছিলাম মেয়র হিসেবেও যেন আরো বেশিবেশি সেবা দিতে পারি জনসাধারণকে এটাই আমার রাজনৈতিক চাওয়া পাওয়া। এসময় পৌর এলাকার সুধিজন দলীয় নেতাকর্মী থেকে শুরু করে নানান শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More