দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

তানোর পৌরসভায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

0 69

Get real time updates directly on you device, subscribe now.

আব্দুস সবুর,তানোর
অসহায় দুঃস্থদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর জিআর প্রকল্প থেকে রাজশাহীর তানোর পৌরসভায় ২০০জন দরিদ্র ব্যক্তির মাঝে ৫০০ টাকা করে বিতরণ করা হয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার পৌরসভা চত্বরে স্বাস্থ্যবিধি মেনে সকাল ১০ টার দিকে টাকা বিতরণের শুভ উদ্বোধন করেন মেয়র ইমরুল হক ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বেলাল উদ্দিন।

এসময় প্যানেল মেয়র কাউন্সিলর আরব আলী, দুই নম্বর প্যানেল মেয়র ইন্তাজ মোল্লা, তিন নম্বর প্যানেল মেয়র সংরক্ষিত কাউন্সিলর জুলেখা বেগম, কর নির্ধারক বিমল, হিসাব রক্ষক আব্দুস সবুর মিয়া, কারযসহকারী অহেদুজ্জামান বাবু, মাহবুর, কাউন্সিলর তাসির উদ্দিন, রোকনুজ্জামান জনি, নাজিম উদ্দিন, লিয়াকত, হাবিব সরকার, মুঞ্জুর রহমান, মুস্তাফিজুর রহমান বাবু, সংরক্ষিত কাউন্সিলর গোলেহার নাজনিন, মমেনা আহম্মেদ, যুবলীগ নেতা সোহেল রানা, তালন্দ ইউপির শিক্ষা বিষয়ক সম্পাদক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাহবুর রহমান, যুবলীগ নেতা হাকিম, জাহাঙ্গীর, পৌর কর্মচারী মিলন, মিঠু, আকবরসহ বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারণ উপস্থিত ছিলেন।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More