রাজাপুরে ১২ হাজার দুস্থ পেল প্রধানমন্ত্রীর ঈদ উপহার
এম মোনায়েম খান,রাজাপুর,ঝালকাঠি
ঝালকাঠির রাজাপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের অধিনে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার (নগদ টাকা) দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে মঠবাড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান উপস্থিত হয়ে দুস্থঃদের হাতে নগদ টাকা তুলে দিয়ে বিতরণের শুভ উদ্বোধন করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোক্তার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মো. মামুন-অর-রশিদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফা কামাল সিকদার উপস্থিত ছিলেন। উল্লেখ্য উপজেলার ছয় ইউনিয়ন থেকে মানবিক সহায়তার আওতায় জিআর ও ভিজিএফ কর্মসূচির মোট ১২ হাজার ৪শত ৪ জনের প্রত্যেককে নগদ ৪শ ৫০টাকা করে প্রদান কারা হবে। এ বছরই প্রথম চালের পরিবর্তে নগদ টাকা প্রদান করা হলো।
