রাজাপুরে গৃহবধূকে যৌন হয়রানির অভিযোগের মামলা যুবক গ্রেফতার
এম মোনায়েম খান,রাজাপুর,ঝালকাঠি
ঝালকাঠির রাজাপুরের কানুদাসকাঠি গ্রামে গৃহবধূকে যৌন হয়রানির অভিযোগের মামলায় মো. রফিকুল ইসলাম (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার দুপুরে উপজেলার কানুদাসকাঠি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রফিকুল ইসলাম ওই এলাকার আব্দুল মালেক সিকদারের ছেলে।
মামলা সুত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকার এক গৃহবধুকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন রফিকুল ইসলাম। গত শনিবার দুপুরে ঈদের কেনাকাট শেষে বাড়িতে এসে ঘরে প্রবেশের সময় রফিকুলও জোড় করে ভেতরে প্রবেশ করে এবং এবং গৃহবধুকে যৌন হয়রানি করে।
এ সময় গৃহবধুর ডাকচিৎকারে স্থানীয়রা ছুটে আসলে রফিকুল কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় গৃহবধু বাদী হয়ে রোববার সকালে রফিকুলকে আসামি করে থানায় মামলা করেন (মামলা নম্বর ১০)। রাজাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, রফিকুলকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
