দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে মার্কেটে বেচাকেনা করার জন্য নির্দেশনা

0 20

Get real time updates directly on you device, subscribe now.

নিজস্ব প্রতিবেদক, হাবিবুর রহমান (হাবিব):

- Advertisement -

স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে মার্কেটে বেচাকেনা করার জন্য নির্দেশনা বাস্তবায়ন করার লক্ষে মোবাইল কোর্ট পরিচালনা করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।
রবিবার (৯ মে) বেলা ১১ টা থেকে বিকেল পর্যন্ত নগরীর চাষাড়া, দ্বিগু বাজার, কালিবাজার, ডিআইটি, জামতলা ও ফতুল্লা এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা মাসুম এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
এ সময় আবশ্যিকভাবে মাস্ক পরিধান করা, স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে মার্কেটে বেচাকেনা করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি সরকারি নির্দেশ অমান্যকারীদের বিভিন্ন অংকে জরিমানা করা হয়। এছাড়া গণপরিবহণেও সরকারি নির্দেশনা অনুযায়ী সাস্থ্যবিধি প্রতিপালন সম্পর্কে সতর্ক করা হয়।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More