দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

সোনারগাঁয়ে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন চালক লীগ নেতাকর্মীরা

0 9

Get real time updates directly on you device, subscribe now.

নজরুল ইসলাম শুভ, সোনারগাঁও :

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কোভিড -১৯ জনিত পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা প্রতিষ্ঠিত বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগ সোনারগাঁও উপজেলা শাখার নেতাকর্মী ও গণপরিবহন চালকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

- Advertisement -

রবিবার (৯ মে) উপজেলার মোগরাপাড়া বাজারে আওয়ামী মটর চালক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি হাজী মোহাম্মদ আলী হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার হোসেন চৌধুরীর নির্দেশ ক্রমে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের কার্যকরী সদস্য শওকত ওসমান সরকার রিপন নিজ উদ্যোগে সোনারগাঁও আওয়ামী মটর চালক লীগের নেতাকর্মী সহ গণপরিবহনের ১ শত ৫০ জন চালকের মাঝে স্বাস্থ্যবিধি মেনে প্রধানমন্ত্রীর এই উপহার সামগ্রী বিতরণ করেন।

এসময় শওকত ওসমান সরকার রিপন বলেন, চলমান করোনাভাইরাস পরিস্থিতি ও পবিত্র মাহে রমজানকে সামনে রেখে সারা দেশের ইউনিয়ন পর্যন্ত বিভিন্ন শ্রেণি-পেশার দরিদ্র, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণসহ প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম জোরদার করতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নেতাকর্মীদের যে নির্দেশ দিয়েছেন আমরা আওয়ামী মটর চালক লীগের পক্ষ থেকে সেই নির্দেশ যথাসাধ্য পালন করে যাচ্ছি।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা আওয়ামী মটর চালক লীগের সাবেক নূরুল ইসলাম নূরু, যুগ্ম সাধারণ সম্পাদক দিল মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুস সালাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ মজিবুর রহমান,সমাজ কল্যাণ সম্পাদক মোঃ দুলাল ভূঁইয়া, মটর চালক লীগ নেতা আফজাল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক নূর হোসেন প্রমুখ।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More