দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

নারায়গঞ্জের মাদকসহ দুই ব্যবসায়ী গ্রেফতার

0 25

Get real time updates directly on you device, subscribe now.

নিজস্ব প্রতিবেদ

নারায়ণগঞ্জের বন্দর থানাধীন মদনপুর এলাকা হতে ৩৯৯ বোতল ফেন্সিডিল ও এক কেজি গাঁজাসহ দুই জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছেন র‌্যাব-১১।

র‌্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, ব্যাটালিয়ন সদর এর একটি আভিযানিক দল (৯ মে রোববার) রাতে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ওই দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

- Advertisement -

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো মোঃ মহিন উদ্দিন (২৭), মোঃ কাইয়ুম হোসেন (২২)।

এ সময় তাদের হেফাজত হতে ৩৯৯ বোতল ফেন্সিডিল, এক কেজি গাঁজা, মাদক বিক্রিয় নগদ ৬৮৫০ টাকা, মাদক ব্যবসার কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

সিনিঃ এএসপি, সিনিঃ সহকারী পরিচালক র‌্যাব-১১ প্রণব কুমার জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More