মোঃ সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার:-
নারায়ণগঞ্জের চাষাড়ায় ফায়ার সার্ভিসের গাড়ী (নারায়ণগঞ্জ-শ-১১-০০১১) নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক গাড়ী ও পথচারীদের উপর উঠে যায়। ঘটনাস্থলেই ফায়ার সার্ভিস গাড়ীর ড্রাইভারসহ ০৮ জন পথচারী ও যাত্রী মারা যান বলে জানা যায়।
২৪ জুলাই সোমবার দুপুরে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে উপস্থিত লোকজন জানান- ফায়ার সার্ভিস গাড়ীর ড্রাইভার অসুস্থ বা স্ট্রোক করে গাড়ীর নিয়ন্ত্রণ হারিয়ে অটো রিক্সা, প্রাইভেটকারসহ একাধিক গাড়ীতে ধাক্কা দিয়ে পথচারীদের উপর উঠিয়ে দেয়, ইহাতে ঘটনাস্থলেই ফায়ার সার্ভিসের গাড়ীর ড্রাইভার সহ ০৮ জন মারা যান, ১০/১২ জন আহত হন। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেয়া হয়, মৃতদের খানপুর হাসপাতালে নেয়া হয়েছে।

ফায়ার সার্ভিস গাড়ীর ড্রাইভারের নাম জাহাঙ্গীর বলে জানা যায়।
