দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী (রহঃ) আর নেই

0 122

Get real time updates directly on you device, subscribe now.

নিজস্ব প্রতিবেদকঃ- পৃথীবির জাগতিক সকল মায়া, সুখ, ধন-সম্পদ ছেড়ে, স্ত্রী-সন্তান, ভাই-বোন, আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী, ভক্তবৃন্দ ও সহকর্মীদের কাঁদিয়ে চির দিনের না ফেরার দেশে চলে গেলেন উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, অসংখ্য আলেমদের উস্তাদ, বিশ্ববরেণ্য মুফাস্সিরে কোরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা লক্ষ কোটি তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন কোরআনের পাখি খ্যাত আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী (রহঃ)। গত ১৪ই আগস্ট রাত ৮টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


আল্লামা সাঈদীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মুহুর্তের মধ্যে হাসপাতাল প্রাঙ্গনে জড়ো হতে থাকেন সাঈদী প্রেমীরা, সারা দেশে শোকের ছায়া নেমে আসে। আল্লামা সাঈদীর মৃত্যুকে কোনভাবেই মেনে নিতে পারছে না তার ভক্তবৃন্দসহ সকল স্তরের মানুষেরা। বঙ্গবন্ধু মেডিকেলের সামনেই এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণ হয়। সাঈদী প্রেমীরা গভীর রাত থেকে ভোর সকাল পর্যন্ত হাসপাতালের সামনেই অবস্থান করেন, সময় যত যেতে থাকে সাঈদী প্রেমীদের উপস্থিতিও ততো বাড়তে থাকে। উপস্থিত জনতা ফজরের সালাত আদায় করেন শাহাবাগের রাজপথে। ১৫ই আগস্ট সকালে পুলিশ প্রসাশনের পক্ষ থেকে জানানো হয়- ঢাকাতে কোন জানাযা হবে না, মরহুমের জানাযা হবে তাঁর জন্ম স্থান পিরোজপুরে এবং জানাযা শেষে সেখানেই তাকে দাফন করা হবে। উপস্থিত জনতা প্রশাসনের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি, তারা দাবী করেন আল্লামা সাঈদীর জানাযা ঢাকাতে হবে। সাঈদী প্রেমীদের দাবী নিয়ে এক পর্যায়ে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়, মুহুর্তের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে যেতে থাকে, উপস্থিত জনতা লাশবাহী এ্যাম্বুলেন্সের চাকা পাংচার করে গতিরোধ করেন, পরবর্তীতে পুলিশ মুহুর্মুহু ফাঁকা গুলি, টিয়ারশেল ছুড়তে থাকেন, সাউন্ড গ্রেনেডের মাধ্যমে ভয়াবহ এক পরিস্থিতি সৃষ্টি করে পুরো হাসপাতাল এলাকা নিয়ন্ত্রণ নেন এবং আল্লামা সাঈদীর মরদেহ লাশবাহী গাড়ীতে করে পিরোজপুরের উদ্দেশ্যে রওনা করেন। দুপুরের আগেই আল্লামা সাঈদীর মৃতদেহ পৌছে যায় তার প্রতিষ্ঠিত আল্লামা সাঈদী ফাউন্ডেশন মাঠ প্রাঙ্গনে। আল্লামা সাঈদীর লাশ পৌছানোর আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়, দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ ছুটে আসে তাদের প্রিয় মানুষটিকে শেষবারের মতো দেখতে ও বিদায় জানাতে। আল্লামা সাঈদীর মরদেহ যখন পিরোজপুরে পৌছায় তখন সেখানেও এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারন হয়, মানুষের কান্নায় ভারী হয়ে উঠে। বুক ফাটা কান্না আর হৃদয়ের রক্তক্ষরণ নিয়ে বাদ জোহর জানাযা নামাজের মাধ্যমে প্রিয় মানুষটাকে বিদায় দেন লক্ষ লক্ষ জনতা।

- Advertisement -

আল্লামা সাঈদীর মৃত্যুর খবর পেয়ে সৌদি আরবসহ বিভিন্ন দেশে গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়, পবিত্র কা’বা শরীফের প্রাঙ্গনে আল্লামা সাঈদীর গায়েবানা জানাযা হয়। এছাড়াও দেশের বিভিন্ন জায়গায় লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়।

আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী (রহঃ) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন। দেশ বিদেশ থেকে কোটি কোটি মানুষ সোস্যাল মিডিয়া ফেসবুক ও টুইটারের মাধ্যমে আল্লামা সাঈদীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পোস্ট করেন এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More