‘অন্যায়ের বিরুদ্ধে উজ্জীবিত হওয়ার মাস নোংরামিতে পরিণত হচ্ছে’
ডেস্ক রিপোর্টঃ
ফেব্রুয়ারি মাস অন্যায়ের বিরুদ্ধে উজ্জীবিত হওয়ার মাস। শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়াবার মাস। অথচ খুব ধীরে ধীরে, সুকৌশলে আমাদের প্রেরণার মাসকে নোংরামির মাসে পরিণত করেছে বলে মন্তব্য করেন শায়খ আহমাদুল্লাহ।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এসব কথা লেখেন।
“আমাদের শৈশব-কৈশোরের ফেব্রুয়ারি ছিল সাহস ও ঘুরে দাঁড়াবার শক্তিতে প্রত্যুজ্জ্বল। বর্তমান প্রজন্মের কাছে ফেব্রুয়ারি মানেই অবৈধ সম্পর্কের ছড়াছড়ি।”
শেষে লেখেন,
“ফেব্রুয়ারির প্রকৃত চেতনা ফিরিয়ে আনার এবং তরুণ্য-বিধ্বংসী সকল নোংরা আয়োজনের বিরুদ্ধে এখনই যদি আমরা সজাগ না হই, তবে পশ্চিমাদের মতো আমাদের পরিবার-ব্যবস্থাও ভেঙে খানখান হয়ে যাবে। তখন শত আফসোস করেও কোনো লাভ হবে না। “
