দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

রূপগঞ্জে জামায়াতের উদ্যেগে পানিবন্দি মানুষের চলাচলের জন্য রাস্তায় বালুভর্তি বস্তা প্রদান

মোঃ সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকায় জলাবদ্ধতার কারনে পানি বন্দি হয়ে দূর্বিষহ জীবন যাপন করছে কয়েক হাজার মানুষ। চলাচলের রাস্তা পানি ও কাঁদাতে ডুবে থাকায় কর্মজীবি নারী-পুরুষ, স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রীসহ এলাকায় বসবাসরত কয়েক হাজার মানুষ দীর্ঘদিন যাবৎ খুব কষ্ট করে চলাচল করছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী রূপগঞ্জ উপজেলা পশ্চিম থানার উদ্যেগে শনিবার (২৩ আগষ্ট) মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকার মানুষের চলাচলের জন্য রাস্তার উপর কয়েকশত বালু ভর্তি বস্তার ব্যবস্থা করে দেয়া হয়। গঙ্গানগর এলাকার স্থানীয় বাসিন্দারা জানান- চলমান বর্ষা মৌসুমে অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে আমার কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে অত্যন্ত দূর্বিসহ জীবন যাপন করছি, আমাদের চলাচলের রাস্তাটি পানি ও কাঁদাতে ডুবে থাকায় আমাদের চলাচলে খুব কষ্ট হচ্ছে। আমরা এলাকাবাসী এই রাস্তাটির স্থায়ী সমাধান চাই এবং পানিবন্দি জীবন থেকে মুক্তি চাই। আয়োজিত রাস্তার এই কাজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী খাঁন, প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, "সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, তিনি যেন গঙ্গানগর এলাকাবাসী সহ সকল পানিবন্দি মানুষকে মুক্ত করে দেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময়ই মানুষের কল্যানে কাজ করে থাকেন, যেকোন দূর্যোগে এবং বিপদে দলমত,ধর্ম-বর্ণ নির্বিশেষে মানবতার কল্যানে কাজ করেন। জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে জলাবদ্ধতাসহ সকল সমস্যার স্থায়ী সমাধান করবে ইনশাআল্লাহ"। এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রূপগঞ্জ উপজেলা পশ্চিমের আমির মাওলানা ফারুক আহমেদ, সেক্রেটারি মোঃহানিফ ভূইয়া,অর্থ সম্পাদক আমজাদ হোসেন, মুড়াপাড়া ইউনিয়ন সভাপতি- হাফেজ মহিউদ্দিন,সহ-সভাপতি ডা:শফিকুল রহমান বাচ্চু ,সেক্রেটারি ফারুক আহমেদ, অফিস সম্পাদক আব্দুল হান্নান সহ এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ।

0 61

Get real time updates directly on you device, subscribe now.

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More