নারায়ণগঞ্জের আড়াইহাজারে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।
গতকাল (৬ সেপ্টেম্বর) শুক্রবার রাতে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউপির কদমীরচর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ (৭ সেপ্টেম্বর) শনিবার সকালে একপক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে।
এ ঘটনায় আহতরা হলেন, সামাদ (৭০), লিটন (৩০), এমদাদুল হক (৩৫), রইছা বেগম (৬৫), ছালাম (২১), খোদেজা (৬০), সুমন (৩৫) ও রিয়াজ (২৮) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয় বিভিন্ন সেবা কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
ঘটনার সংবাদ পেয়ে আড়াইহাজার থানা পুলিশ রাতে ঘটনাস্থলে পুলিশ গেলেও কাউকে আটক করতে পারেনি।স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে ভিসা দেওয়ার কথা বলে কদমীরচর এলাকার সামাদ তার নিকট আত্মীয় রিয়াজের কাছ থেকে মোটা অংকের টাকা নেন।
পরে ভিসা না দিয়ে নানা তিনি তালবাহানা করতে থাকেন। শুক্রবার রাতে পাওনা টাকা ফেরত চাইলে তাদের মধ্যে বাকবিতন্ডার ঘটনা ঘটে। এ পর্যায়ে লাঠিসোটা ও ধাঁরালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়।
কালাপাহাড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনর্চাজ বিজয় কুমার কর্মকার বলেন, ‘খবর পেয়ে রাতে ঘটনাস্থলে গিয়ে ছিলাম। শুনেছি উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন।’ তিনি আরো বলেন, একপক্ষ থানায় লিখিত একটি অভিযোগ দিয়েছেন।অভিয়োগের ভিত্তিতে তদন্তের পক্রিয়া চলছে ।
