জাগো বাংলাদেশ ডেস্ক
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সালেহা নামের এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাতের যে কোন সময় ঘুমন্ত অবস্থায় ওই নারীর নিজের শোবার ঘরের খাটের উপরে গলাকেটে হত্যা করেছেন বলে দাবি করছেন নিহতের পরিবারের লোকজন।
আজ বুধবার সকালে খবর পেয়ে সালেহা আকতারের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সালেহা উপজেলার গোপালদী পৌরসভার এলাকার উত্তর কলাগাছিয়া এলাকার হাসেম আলীর মেয়ে। একি এলাকার নিহতের স্বামী মোবারক হোসেন।
নিহতের বোন পারভীন জানান, সালেহা আকতারের ঘরে দুইজন সন্তান রয়েছে। বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে ছোটখাট বিষয় নিয়ে ঝগড়া হতো। মারধরও করত।
এ ঘটনায় গোপালদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাসির আহমেদ বলেন, নারীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। লাশ নিহতের শোবার ঘরের খাটের উপর পড়ে ছিল। ধারনা করা হচ্ছে, নিহতের স্বামী এ হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকতে পারে। ঘটনার পর থেকে মোবারক পলাতক রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Get real time updates directly on you device, subscribe now.
পূর্ববর্তী লিখা
পরবর্তী লিখা
- Facebook Comments
- Disqus Comments