নীল গগনে দীপ বদনে
হাসে ঈদের চাঁদ
মানব প্রাণে খুশির বানে
ভাঙে ব্যথার বাঁধ।
সারা জমিন পূত মমিন
গোলাম ক্রীত দাসে
সঠিক পথে বিধান মতে
চলে খোদার আশে।
সিয়াম শেষে হৃদয় দেশে
ফোটে ঈমান কলি
গুনাহ মাফে কলব সাফে
জাগে বিবেক ওলি।
নামাজ পড়ে বিনয় স্বরে
সবাই হাসি মুখে
গরীব ধনী বিবশ ঋণী
বুক মিলাবে বুকে।
বিভেদ ভুলে মানব কুলে
ভাঙাতে সব নিঁদ
জগৎ জুড়ে বছর ঘুরে
এলো খুশির ঈদ।
কবি এস আলম
