জাগো বাংলাদেশ ডেস্কঃ
পটুয়াখালীর দশমিনা উপজেলায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে মরিয়ম (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। এরফলে ঈদের দিন ওই গৃহবধূ মরিয়ম সাদা কাফনে ঝড়ালেন নিথর দেহ।
আজ (২৫ মে) সোমবার সকালে পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মরিয়ম ওই গ্রামের আল-আমিনের স্ত্রী।
এ দিকে, দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান বলেন, সকালে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়া এক গৃহবধূকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তবে এখানে আনার আগেই তার মৃত্যু হয়।
দশমিনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জালাল উদ্দিন জানান, সকাল ৮টায় মাছুখালী এলাকায় এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। মরদেহটি উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
