পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর বড় বিঘাই ইউনিয়নের কেম্পঘাট ৪নং ওয়াডের্র বাসিন্দা মাদক ব্যবসায়ীর হেলেনা বেগমকে ৬০০ পিচ ইয়াবাসহ আমতলীতে থানা পুলিশ গ্রেফতার করেছেন।
এবিষয়ে আমতলী থানার (ওসি) শাহ আলম হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, গত শনিবার (২১ জুন) সকাল সাড়ে সাতটার সময় আমতলী লঞ্চঘাট ঢাকা থেকে এমভি সুন্দরবন-৭ নাম্বার লঞ্চ যোগে হেলেনা বেগম নামের একজন ইয়াবা ব্যবসায়ী আসবেন। সে এ রোডে এসে আমতলী দিয়ে পটুয়াখালী যাবে।
আরও বলেন, এমন সংবাদ পেয়ে ততক্ষনাত আমার নেতৃত্বে এস.আই. শাহাবুল, এ.এস.আই. লিমন, এ.এস.আই. সোহরাব, ও একজন নারী পুলিশসহ ফোর্স দ্রুত লঞ্চঘাট গিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করে দেহ তল্লাশী করে।
এসময় নারী পুলিশ ওই হেলেনা বেগমের দেহ তল্লাশি করে ইয়াবা উদ্ধার করেন। উদ্ধার করা ইয়াবা ছিল ৬০০ পিস। থানায় তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করে জেলহাজতে পাঠানো হয়েছে।
