যারা করে সারাক্ষণ
নেগেটিভ চিন্তা,
তারা কত নোংরা
যেন সবজান্তা।
সমালোচনা নয়
গুণগুলো দেখুন আগে,
বাজে চিন্তা করোনাকো
জীবন যে পিছু ভাগে।
কূটলোকের কূটচাল
ঘুরপাক খায় মাথা,
তাতে হয় সমাজের
দেহ জুড়ে যত ব্যথা!
এই নাই, সেই নাই
করে শুধু হায় হায়,
তাতে করে সারাদিন
লোকটার কেটে যায়।
ত্রাণদানে ভূল খোঁজে
এভাবেতো ওভাবে,
ওই ব্যাটা দোষগুলো
যেন তোর স্বভাবে।
উপদেশ যত আছে
দেয় শুধু সারাক্ষণ,
নিজকোন ভুল নেই
দোষ খুঁজে অকারন।
যেন তার ভাবটা
এই বেটা নির্দোষ,
লজ্জা কি করে না
অন্যের কথা কস্।
লেখক,গবেষক,কলামিষ্ট-লায়ন মীর আব্দুল অলীম
কবিতা রচনাকাল (১৯-০৫-২০২০ ইং)
