দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

করোনা আক্রান্ত ব্যক্তি কোন অপরাধী নন- সৈয়দা ফারহানা কাউনাইন (ডিসি)

0 39

Get real time updates directly on you device, subscribe now.

জাগো বাংলাদেশ ডেস্কঃ

করোনা আক্রান্ত ব্যক্তি কোন অপরাধী নন, তিনি দুর্যোগের শিকার, তাই ভালবাসা, মানবতা ও সহযোগিতার হাত প্রসারিত করুন”

গতকাল (২৩ মে) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইনের নির্দেশে করোনা প্রতিরোধে কুইক রেসপন্স টিমের সদস্য ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রইচ আল রেজুয়ান নেতৃত্বে শনাক্তকৃত ১৭ জন করোনা পজিটিভ রোগীর বাসা লকডাউন করা হয়।

গৃহীত কার্যক্রমঃ
১.রোগীর স্বাস্থ্যের বর্তমান অবস্থার খোঁজ নেয়া হয় এবং লিপিবদ্ধ করা হয়

২.রোগীর হোম আইসোলেশন তদারকি করা হয়

৩.আক্রান্তের পরিবারের অন্যান্য সদস্যদের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করা হয়

৪.আক্রান্ত ব্যক্তি ও পরিবারের প্রয়োজনীয় ঔষধ ও খাদ্য সামগ্রী সম্পর্কে খোঁজ নেয়া হয়।ক্ষেত্রমতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেয়া হয়।

৫.আক্রান্ত ব্যক্তির বাড়িতে জীবাণুনাশক ছিটানো হয়।

- Advertisement -

৬.আক্রান্ত ব্যক্তির বাড়িতে প্রবেশ ও বাহিরে বিশেষ নিয়ন্ত্রণ আরোপ করা হয় এবং সতর্কতামূলক স্টিকার লাগানো হয়

৭.প্রতিবেশিদের করোনা আক্রান্ত ব্যক্তি বা রোগীকে স্বাস্থ্যবিধি মেনে সহযোগিতা করতে অনুরোধ করা হয়।

৮.যেকল প্রতিবেশি বা ব্যক্তি করোনা আক্রান্ত রোগী কিংবা তার পরিবারকে অসহযোগিতা,যোগাযোগ বিচ্ছিন্নতা সৃষ্টি, হেয়প্রতিপন্নকরণ,প্রতিবন্ধকতা তৈরি,কটূক্তিকরণ এমনকি বয়কট করার মত পরিস্থিতি তৈরি করেছিল বা করার সম্ভাবনা ছিল তাদেরকে এ ধরণের অমানবিক কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে নির্দেশনা দেয়া হয়।অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

৯.প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রাপ্তির জন্য করোনা প্রতিরোধ সেলের সাথে নিবিড় যোগাযোগ রাখতে বলা হয়

১০.পরিবারের সদস্যদেরকে ভয় না পেয়ে স্বাস্হ্যবিধি মেনে রোগীর শুশ্রূষা করতে বলা হয়

১১.রোগীর শারীরিক পরিস্থিতি জটিল বা অবনতি হলে দ্রুত করোনা প্রতিরোধ সেল বা কুইক রেসপন্স টিমের সাথে যোগাযোগ করতে বলা হয়

এ কার্যক্রমে কুইক রেসপন্স টিমের সদস্য-জেলা পুলিশের প্রতিনিধি, ফায়ার সার্ভিসের প্রতিনিধি সহযোগিতা প্রদান করেন।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More