দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

জি কে শামীম তিন মামলায়, ১৪ দিনের রিমান্ড আবেদন

0 113

Get real time updates directly on you device, subscribe now.

নিজস্ব প্রতিনিধি

অবৈধ অস্ত্র, মাদক ও মানি লন্ডারিং আইনের তিন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমকে। আলোচিত ঠিকাদার শামীমসহ তার সাত দেহরক্ষীকে গুলশান থানায় হস্তান্তর করে শামীমের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। অস্ত্র, মাদক ও মানিলন্ডারিংয়ের অভিযোগ এনে মামলাগুলো দায়ের করা হয়। আজ (২১ সেপ্টেম্বর) শনিবার বিকালে এ মামলা দায়ের করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমকে অবৈধ অস্ত্র, মাদক ও মানি লন্ডারিং আইনের তিন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। অস্ত্র ও মাদক মামলায় এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীম এর বিরুদ্ধে সাতদিন করে মোট ১৪ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে আদালতে। গুলশান থানার ওসি কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

- Advertisement -

গুলশান থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক রকিবুল হাসান বলেন, অস্ত্র ও মাদক দুই মামলার রিমান্ড আবেদনের শুনানি হাকিম বেগম মাহমুদা আক্তারের আদালতে অনুষ্ঠিত হবে।

উলেখ্য, গতকাল (শুক্রবার) দুপুরে রাজধানীর নিকেতনে শামীমের ব্যবসায়িক কার্যালয়ে অভিযান চালায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। অভিযান চালিয়ে সেখান থেকে বিদেশি মুদ্রা, মদ, আগ্নেয়াস্ত্র, মাদক, নগদ অর্থ, ২০০ কোটি টাকার এফডিআর চেক উদ্ধার করা হয়। সেখান থেকে শামীমসহ তার সাত দেহরক্ষীকে আটক করা হয়।

অভিযান শেষে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম সংবাদ মাধ্যমকে বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। কার্যালয়ে তার মা ও নিজের নামে বিপুল পরিমাণ এফডিআর পাওয়া যায়। সেখানে জব্দ করা তার অস্ত্রের লাইসেন্স থাকলেও সেটি অবৈধ ব্যবহারের অভিযোগ রয়েছে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More