দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা, ০৭ জানুয়ারী নির্বাচন।

0 50

Get real time updates directly on you device, subscribe now.

মোঃ সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার:-

আগামী ০৭ই জানুয়ারি ২০২৪ সালে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ১৫ নভেম্বর ২০২৩ইং সন্ধ্যা ০৭ ঘটিকায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের মাধ্যমে দ্বাদশ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি জানান- আগামী ০৭ জানুয়ারি২০২৪ তারিখ রোজ রবিবার ৩০০ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটরগ্রহন অনুষ্ঠিক হবে। এ সময় তিনি বলেন- মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ তারিখ- ৩০ নভেম্বর, মনোনয়ন যাচাই-বাছাই হবে ০১ থেকে ০৪ ডিসেম্বর পর্যন্ত, মনোনয়ন আপিল ও নিষ্পত্তির সুযোগ থাকবে ০৬ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত, প্রার্থীতা প্রত্যাহার- ১৭ ডিসেম্বর, নির্বাচনী প্রতীক বরাদ্দ দেয়া হবে- ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার-প্রচারনা হবে ১৮ ডিসেম্বর থেকে ০৫ জানুয়ারী সকাল ০৮ ঘটিকা পর্যন্ত এবং ভোটগ্রহণ হবে ০৭ জানুয়ারী রবিবার সকাল ০৮ ঘটিকা থেকে বিকাল ০৪ ঘটিকা পর্যন্ত।

- Advertisement -

কাজী হাবিবুল আউয়াল আরো জানান- ইতোমধ্যে ৬৬ জন রিটার্নিং কর্মকর্তা ও ৫৯২ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

ডিজিটাল এ্যাপস বিষয়ে তিনি জানান- জাতীয় সংসদের সাধারন নির্বাচন একটি বিশাল কঠিন ও জটিল কর্মজজ্ঞ। নির্বাচন প্রক্রিয়া সহজ করণ ও স্বচ্ছতা প্রয়োজন, আইন ও বিধি বিধানের প্রয়োজনীয় সংস্কারের পাশাপাশি নির্বাচন প্রক্রিয়াকে সার্বিকভাবে স্বচ্ছ, সহজ, দক্ষভাবে ও সু-শৃঙ্খল করার অভিপ্রায় যেকোন স্থান থেকে নমিনেশন দাখিলের এবং স্মার্ট ফোনের মাধ্যমে ভোটার সাধারন ও সর্বসাধারণের জন্য দিনব্যাপী কেন্দ্র ও কেন্দ্রের পোলিং সম্পর্কিত তথ্য ও পর্যবেক্ষণের জন্য দুটি ডিজিটাল এ্যাপস নির্বাচন কমিশন কর্তৃক চালু করেছে।

 

দেশী-বিদেশী গনমাধ্যম ও পর্যবেক্ষকদের সহায়তা প্রসঙ্গে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন- স্বচ্ছতা ও দৃশ্যমানতা নির্বাচনের বিশুদ্ধতা নিরপেক্ষতা প্রতিপালনে সহায়তা হয়, এক্ষেত্রে গণমাধ্যম ও নির্বাচন পর্যবেক্ষকদের ভুমিকা অন্যতম, তাই আমরা দেশী-বিদেশী সংবাদমাধ্যম, গনমাধ্যম ও পর্যবেক্ষকের সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করছি। বাংলাদেশ নির্বাচন কমিশন সকল দলের অংশগ্রহণে গ্রহনযোগ্য নির্বাচন করতে বদ্ধপরিকর বলে জানান সিইসি।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More