দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

নরসিংদীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

0 43

Get real time updates directly on you device, subscribe now.

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর শিবপুর উপজেলায় ৭৪টি সার্ব্বজনীন পূজামন্ডপে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (২৫ সেপ্টেম্বর) বুধবার শিবপুর উপজেলা পরিষদ হলরুমে আজ সকালে শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ুন কবীরের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

- Advertisement -

বক্তব্য রাখেন শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শিবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হারুনুর রশীদ খান, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আজিজুর রহমান খান ভুলু মাষ্টার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব সামসুল আলম রাখিল।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ‍উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান শরীফ সারোয়ার জুয়েল, মহিলা ভাই চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জমান আসাদ,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু বিনয় কৃষ্ণ গোস্বামী ও সাধারণ সম্পাদক বাবু বিপ্লব চক্রবর্তী, শিবপুর উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি অসীম কুমার ঘোষ, সাধারন সম্পাদক রাজন রায় প্রমুখ।
এ ছাড়াও সনাতন সংঘ, দুর্গা পূজা মন্ডপের সভাপতি ও সাধারন সম্পাদকসহ সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More