নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে বিভিন্ন কোচিং সেন্টারে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছেন। সোমবার বিকেলে শহরের ব্রাহ্মন্দী বালুরমাঠ এলাকায় এই অভিযান চালায়।

আজ নরসিংদী সদর ভূমি অফিসের সহকারী কমিশনার শাহ আলম মিয়া এই অভিযান পরিচালনা করেন।
প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ নিয়ে একটি চক্র পরীক্ষায় পাশ করিয়ে দেয়ার কথা বলে প্রতারনা করে আসছে। এই খবরে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এসময় নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে শহরের ওরাকল ও প্রতিভা কোচিংকে বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
