নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর উন্নয়নের রুপকার,স্বর্ণ পদক প্রাপ্ত সাবেক শ্রেষ্ঠ মেয়র, নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রয়াত জনবন্ধু লোকমান হোসেন হত্যার ৮ বছর পূর্ণ হলো আজ।
নানা কর্মসূচি ও আয়োজনের মাধ্যমে পালিত হচ্ছে নরসিংদীর জনপ্রিয় প্রয়াত মেয়র লোকমান হোসেনের মৃত্যুবার্ষিকী।
আজ শুক্রবার সকালে পৌর কবরস্থানে লোকমান হোসেনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির শুভ সূচনা করেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন ভূঁইয়া, নরসিংদী পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান কামরুল। এসময় আওয়ামীলীগ, যুবলীগ, কৃষক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে শুক্রবার সকাল থেকে দিনব্যাপী মিলাদ, দোয়া ও গণভোজের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, ২০১১ সালের ১ নভেম্বর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন নরসিংদীর তৎকালীন পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন।
