
মোঃ সাইফুল ইসলাম, নারায়ণগঞ্জ:-
নারায়ণগঞ্জের বন্দরে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে সৌদি প্রবাসীর কাছ থেকে ১৭ লাখ টাকা ও ১টি আইফোন ছিনিয়ে নেয়ার ঘটনার ৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা ছিনতাইয়ের ঘটনার জড়িত থাকার কথা স্বীকার করে রবিবার চীফ জুডিসিয়াল আমলী আদালতে ১৬৪ ধারায় জবানবন্ধী প্রদান করে।
শনিবার গভীর রাতে সোনারগাঁ থানার মোগড়াপাড়া এলাকাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ৪ এপ্রিল দুপুর পৌনে ২টায় বন্দর উপজেলার হাজী সাহেবের মোড় এলাকায় ওই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
এ ঘটনায় প্রবাসী উজ্জল হোসেন বাদী হয়ে অজ্ঞাত নামা আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। মামলা নং-১২(৪)২৩।
মামলার তদন্তকারি কর্মকর্তা বন্দর ফাঁড়ী পুলিশ পরিদর্শক রেজাউল করিম গনমাধ্যমকে জানান, গ্রেপ্তারকৃত ছিনতাইকারিরা দিন দুপুরে ডিবি পুলিশ পরিচয় দিয়ে প্রবাসী কাছ থেকে নগদ ১৭ লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যায়।
গত শনিবার রাতে সোনারগাঁ থানার মোরগাপাড়া এলাকাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত ৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- সোনারগাঁ থানার বড়নগর এলাকার শুবংকর চন্দ্র রাজ বংশী ছেলে কৃষ্ন চন্দ্র রাজ বংশী (৩২), বগুড়া জেলার শেরপুর থানার খাজা আশ্রমপাড়া এলাকার চাঁন শেখ মিয়ার ছেলে এরশাদ (২৪), সোনারগাঁ থানার ছোট অজুর্নদী এলাকার সাধব চন্দ্র ঘোষের ছেলে অপু চন্দ্র ঘোষ (২৯) ও একই থানার জাকির হোসেন মিয়ার ছেলে রোহান (২১)।
