দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

নারায়ণগঞ্জের কাঁচপুরে কাউন্সিলর আতিকের উদ্যেগে অবস্থান কর্মসূচি পালন।

0 52

Get real time updates directly on you device, subscribe now.

মোঃ সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জ ০১ আসন রূপগঞ্জের মা, মাটি ও মানুষের নেতা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বস্ত্র ও পাট মন্ত্রী জনাব গোলাম দস্তগীর গাজী সাহেবের নির্দেশে কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসূচি পালনের লক্ষে্য নারায়ণগঞ্জের কাঁচপুরে শত শত নেতা কর্মী নিয়ে অবস্থান করেন তারাব পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও ৯নং ওয়ার্ড কাউন্সিলর জনাব আতিকুর রহমান আতিক।

- Advertisement -

২৯ জুলাই শনিবার সকাল ১০ ঘটিকার সময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও তারাব পৌর স্বেচ্ছাসেবক লীগের শত শত নেতা কর্মীরা প্রায় শতাধিক মোটর সাইকেলের একটি শোভাযাত্রা করেন, তারাব বিশ্বরোড থেকে মোটরসাইকেল যাত্রা শুরু হয়ে কাঁচপুরে গিয়ে অবস্থান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন সদ্য ঘোষিত রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুবুর রহমান মেহের, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম চৌধুরী, বকুল ভূইয়াসহ অনেকে।

উপস্থিত নেতা কর্মীরা সরকারের পক্ষে স্লোগানে স্লোগানে পুরো কাঁচপুর এলাকা মুখোরিত করেন এবং বিএনপির চলমান নৈরাজ্যের প্রতিবাদ করেন।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More