মোঃ সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার :

শুক্রবার (২৮ জুলাই) দুপুর ৩টা থেকে ঢাকার বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেইটের সম্মুখে কেন্দ্রীয় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের উদ্যোগে বিএনপির নৈরাজের প্রতিবাদে শান্তি সমাবেশ করেছে ।
সমাবেশ সফল করতে নারায়ণগঞ্জ থেকে বহু নেতা কর্মী নিয়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডাঃ আবু জাফর চৌধুরী (বিরু)’র নেতৃত্বে মিছিল নিয়ে বিশাল শান্তি সমাবেশ যোগ দেন।
উক্ত মিছিলে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সদস্য রাশেদ উদ্দিন আহমেদ মঞ্জু ও মাহাবুব পারভেজ, সোনারগাঁ উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক রোবায়েত হোসেন শান্ত, সদস্য সচিব সৈয়দ মশিউর রহমান শামীম, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক লিপন চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ, নোয়াগাঁও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হক, সোনারগাঁ পৌরসভা ছাত্রলীগের সভাপতি মাহাবুবুর রহমান রবিন, জামপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা দেওয়ান কামাল হোসেন,
জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জাকির হোসেন জাকু, সোনারগাঁ পৌরসভা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান আলমগীর, বৈদ্যের বাজার ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সভাপতি জয়নাল আবেদীন মানিক, জামপুর ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোখলেছুর রহমান মোল্লা, সনমান্দী ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সদস্য সচিব মুকবিল আহম্মেদ, বারদী ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শুক্কুর আল মাহামুদ, জামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আঃ আলিম, সাধারণ সম্পাদক রানা, সাংগঠনিক সম্পাদক আওলাদ, সহ-সভাপতি মোবারক সহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের অসংখ্য নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
