নারায়ণগঞ্জে ৩৭০০ পিছ ইয়াবাসহ গ্রেফতার-১
জাগো বাংলাদেশ রিপোর্টঃ
অভিযানে ৩৭০০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ এক জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছেন র্যাব-১১, সিপিসি নারায়ণগঞ্জ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রাজু (৩৩), মোঃ মনির হোসেনের ছেলে। মুন্সিগঞ্জ জেলার সরদার বাড়ী, লৌহজং থানা এলাকার বাসিন্দ।
আজ এক প্রেস রিলিজ এর মাধ্যমে র্যাব-১১ জানান, গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন আষাঢ়িয়ার চর বিসমিল্লাহ ফিলিং স্টেশন এর দক্ষিণ পাশে মা খাদিজা হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর সামনে পাকা রাস্তার উপর একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
চট্টগ্রাম থেকে বাস যোগে ওই মাদক কারবারী আসেন। র্যাব-১১, সিপিসি-১, আরও জানান, ৩৭০০ পিস ইয়াবা ট্যাবলেট, ভাঙ্গা ইয়াবা ট্যাবলেট ২০ গ্রাম, মাদক ক্রয় বিক্রয়ের নগদ ৯১০ টাকা এবং মাদক ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত ৩ টি মোবাইল ফোন জব্দসহ গ্রেফতার করা হয়।
ওই প্রেস রিলিজে এ কে এম মনিরুল আলম জানান, মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানায় মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
