নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের ডনচেম্বার এলাকায় র্যাব-১১ এর অভিযানে ৬,৩৯৫ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
প্রেস রিলিজে জানা গেছে, র্যাব-১১, ব্যাটালিয়ন সদর, এর অভিযানে আজ (৮ মে শনিবার) দুপুরে নারায়নগঞ্জ জেলার মডেল থানাধীন ডনচেম্বার (চাষাড়া) এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে একজন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী মবিনা আক্তার মনি (৩০) মুন্সিগঞ্জ জেলার টংগীবাড়ী থানা শিলিমপুর এলাকায়।
সিনিঃ এএসপি সিনিঃ সহকারী পরিচালক র্যাব-১১ প্রণব কুমার জানান, এসময় তার দখল হতে ৬৩৯৫ পিস ইয়াবা এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
